ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে: ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  6:53 PM

news image

পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশের বিভিন্ন অপারেশনাল সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তালেবুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলন ঘিরে আংশিক বা পরিপূর্ণভাবে ২২টি থানা পুড়ে গেছে। অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে ওঠা যাবে। তিনি বলেন, অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কতটা অস্ত্র লুট হয়েছে সেটা দ্রুত সময়ে জানা যাবে। অস্ত্র বেশির ভাগ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, এটাও সাফল্য। এ সময় অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির মিডিয়া বিভাগের এই ডিসি। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ চলছে জানিয়ে তালেবুর রহমান বলেন, ব্যাটারিচালিত রিকশা যাতে না নামতে পারে, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এখন পর্যন্ত ৭৩৪টি মামলা এবং ৩১ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। জেল পালানো ও হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম