ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

পুরস্কারে লাথি: আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২২,  1:12 PM

news image

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর পুরস্কারে লাথি দিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। আর তার পুরস্কারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় ১১ সদস্যের বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। তবে বিচারকদের রায়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। আর মঞ্চেই সেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন এই বডি বিল্ডার। মঞ্চ থেকে নেমেই পুরস্কারে লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যায়। পরে জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন। এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, তার (জাহিদ) এমন কর্মকাণ্ডে অডিটোরিয়ামের অন্য শরীরগঠনবিদরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তাই শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাঈম জানান, ফেসবুকের ভিডিওগুলো আমি দেখেছি। কিন্তু সমালোচনা করার আগে সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। এই টুর্নামেন্টে আন্তর্জাতিক বিচারকও ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম