ঢাকা ১৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফান্ডরেইজিং উপলক্ষে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২১,  12:16 PM

news image

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, সাহাবলি হুসেন (৩৫) এবং মজাহারুল (৪০), আদিত্য (২০)। তাদের সবার বাড়ি ঘিডোব গ্রামে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও ৬ জন আহত হয়েছে।

তাদের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ সদস্য সগেন্দ্রনাথ জানান, গতকাল রোববার রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনার পর বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলে। এর পর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাঙচুর ও সড়ক কেটে দেয় বিক্ষুদ্ধরা। প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে আসলে তাদের ওপরেও আক্রমণের চেষ্টা করে প্রার্থীর লোকজন। এসময় আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে এতে হতাহতের ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।’ সূত্র : আমাদের সময় 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম