ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা হরমুজ প্রণালি বন্ধ, যে প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকেরা ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের ‘চিহ্নিত করা গেছে’ করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী রিজিকের সঙ্গে শেষ দেখা হলো না মা ইকরার এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

পিসিএল শুরু হচ্ছে ২৬ মার্চ

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫,  10:54 AM

news image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন, আগামী বছর ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল এবং পর্দা নামবে ৩ মে। নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশো অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় টুর্নামেন্টের নতুন দিনক্ষণ জানান পিসিবি প্রধান। পাকিস্তানের ক্রিকেটের সার্বিক উন্নয়নে পিএসএল এবং পিসিবি একসঙ্গে কাজ করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। নকভি বলেন, ক্রিকেটকে এগিয়ে নিতে পিসিবি ও পিএসএল আয়োজকেরা যৌথভাবে কাজ করছে। তিনি বিশ্বাস করেন, খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করা হলে তাদের মনোবল বাড়ে। তিনি আরও বলেন, পাকিস্তানে বিপুল ক্রিকেটীয় প্রতিভা রয়েছে এবং পিএসএল বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হচ্ছে। পিএসএলের সাফল্যকে ‘একটি সম্মিলিত প্রচেষ্টার ফল’ হিসেবে বর্ণনা করেন সাবেক পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেন,‘এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ করে দেয়।’ রোডশোতে মহসিন নকভি, ওয়াসিম আকরাম ছাড়াও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসির এবং জাতীয় দলের ছয় ক্রিকেটার- সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি দল নিয়ে পিএসএল শুরু হয়েছিল। ২০১৮ সালে দলের সংখ্যা বেড়ে হয় ছয়টি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম আসর থেকে আরও দুটি নতুন দল যুক্ত হতে যাচ্ছে। আয়োজকরা বিশ্বাস করেন, দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টুর্নামেন্টটি আরও বেশি প্রতিযোগিতামূলক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম