ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পিএসজি ম্যাচের আগে বার্সা শিবিরে বড় ধাক্কা

#

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:54 PM

news image

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে পিএসজির মতো প্রতিপক্ষের বিপক্ষে নামার আগেই বড়সড় ধাক্কা খেল বার্সেলোনা। একসঙ্গে দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—গোলকিপার জোয়ান গার্সিয়া ও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে। এর ফলে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের জন্য তৈরি হয়েছে এক কঠিন সংকট। শুক্রবার অনুশীলনের সময় চোটে পড়েন বার্সা গোলকিপার গার্সিয়া। আর বৃহস্পতিবার রাতে লা লিগায় রিয়াল ওভেইদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ডান পায়ের উরুর চোটে পড়েছেন রাফিনিয়া। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। এই চোটে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী উইঙ্গারকে। বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার চোট আরও গুরুতর। অনুশীলনের সময়  বাঁ হাঁটুর ইন্টারনাল মেনিসকাসে ছিঁড়ে গেছে এই স্প্যানিশ গোলকিপারের। চোট থেকে সেরে ওঠতে অস্ত্রোপচার করতে হবে তার। গার্সিয়ার মাঠে ফেরার সময় নির্ভর করছে তার সফল অস্ত্রোপচার ও শারীরিক উন্নতির ওপর। আপাতত ধারণা করা হচ্ছে, তিনি ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। মৌসুমের শুরুতে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের চোট বড় ধাক্কা হয়েই এল বার্সার জন্য। অক্টোবরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে আতিথেয়তা দিবে হ্যান্সি ফ্লিকের দল। লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে তারা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও দর্শক হয়ে থাকতে হবে গোলকিপার গার্সিয়াকে। গার্সিয়ার চোটে গোলপোস্ট সামলানোর দায়িত্ব এখন ভয়েচেক সেজনির কাঁধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম