ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পিএসজি ছাড়তে রাজি নন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০২২,  9:42 PM

news image

আলোচনাটা বেশ কিছু দিন ধরে হচ্ছে, পিএসজি নাকি রাখতে চাচ্ছে না নেইমারকে। এমনকি বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে চায় তারা, যাদের  বেতন অনেক বেশি। মার্কার খবরে জানা গেছে, ব্রাজিলীয় তারকা নেইমারের পিএসজি ছেড়ে যাওয়ার কোনো আগ্রহ নেই।  নেইমার প্রতি মৌসুমে প্রায় ৫০ মিলিয়ন ইউরো আয় করে থাকেন। তাই ইউরোপের খুব কম ক্লাবই এর চেয়ে বেশি বেতনে তাঁকে দলে নিতে পারবে। পিএসজি সম্প্রতি কাইলিয়ান এমবাপ্পের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। লা লিগার সভাপতি জাভিয়ের তেবাসের মতে, এমবাপ্পের নতুন চুক্তিতে ৬০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচ হবে। এদিকে পিএসজি লিওনেল মেসি নয় নেইমারকে বিক্রি করতে পারে। তা ছাড়া দলটির খুব কম খেলোয়াড়ই তাদের ভবিষ্যত সম্পর্কে নিশ্চিত। কারণ দলটি গত মৌসুমে খুব একটা ভালো পারফর্ম করেনি। গোল ডটকম বেশ কিছু দিন আগে জানিয়েছিল, তেমন প্রস্তাব পেলে পিএসজি নেইমারকে বিক্রি করে দিতে পারে। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন উইরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যান নেইমার। তারপর থেকে ক্লাবের হয়ে ১০০ গোল করেছেন। চারটি লিগ ওয়ান শিরোপা জিততে মূল্যবান অবদান রেখেছেন। এই তারকা ফরোয়ার্ড গত বছর পিএসজির সঙ্গে একটি নতুন চুক্তিতে সই করেছিলেন। ২০২৫ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন। অবশ্য নেইমার প্যারিসে যাওয়ার পর থেকে ধীরে ধীরে ফর্মের অবনতি হয়েছে। সেই সঙ্গে চোটের সাথে তাঁর ধারাবাহিক লড়াই করতে হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম