ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

পিএসজির সঙ্গে নতুন চুক্তি এমবাপ্পের

#

স্পোর্টস ডেস্ক

২২ মে, ২০২২,  6:30 PM

news image

রিয়াল মাদ্রিদের সঙ্গে ছল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আশা ভেঙেছেন লস ব্লাঙ্কোসদের। চুক্তির আলাপ-আলোচনা সেরে পল্টি নিয়েছেন শেষ মুহূর্তে। পিএসজিকেও সারাবছর ঘুরিয়েছেন ফ্রান্সম্যান। শেষ পর্যন্ত শনিবার রাতে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। কথা ছিল মেটজের বিপক্ষে লিগের শেষ ম্যাচের পরে প্যারিসের দলটির সঙ্গে চুক্তি করবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তরুণ। কিন্তু সারাবছর 'যাই, যাই' করা এমবাপ্পের ওপর যেন একটা দিনও ভরসা করতে পারল না পিএসজি। এমবাপ্পে লিগের শেষ ম্যাচের পরে চুক্তি করতে চাইলেও ম্যাচের আগেই চিন্তা মুক্ত হলেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। এমবাপ্পের হাতে ২০২৫ লেখা জার্সি ধরিয়ে ফটোসেশন করে সব জল্পনা-কল্পনার ইতি টেনে দিলেন।

জার্সি দেখেই পরিষ্কার তিনবছরের জন্য পার্স দেস প্রিন্সেসে খেলার ব্যাপারে সম্মত হয়েছেন কেএমসেভেন। তবে চুক্তির অন্যান্য বিষয় যেমন, তার বেতন, সাইনিং বোনাস বা রিলিজ ক্লজ এখনও খোলাসা করা হয়নি। পিএসজি থেকে যাওয়ার বিষয়ে এমবাপ্পে বলেছেন, চুক্তি করতে পেরে আমি অবশ্যই খুশি। ক্লাব হিসেবে পিএসজিকে এগিয়ে নিতে চাই; সঙ্গে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে চাই। পিএসজি থাকলে সেটা পুরোপুরি সম্ভব বলে আমি মনে করি। ক্লাব প্রেসিডেন্ট আল খেলাইফিকে তার আত্মবিশ্বাস, বোঝাপড়ার দক্ষতা এবং ধৈর্যর জন্য ধন্যবাদ দিতে চাই। পিএসজি ভক্তরা প্রমাণ করেছেন তারা উচ্চাকাঙ্ঙ্ক্ষা পোষণ করেন এবং তারা একত্রিত। যা আমাকে এখানে থাকতে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে। তাদের ধন্যবাদ। পিএসজি প্রেসিডেন্ট বলেছেন, পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়ন ক্লাবটির ইতিহাসের জন্য একটা বিশেষ ঘটনা। বিশ্বজুড়া পিএসজি ভক্তদের জন্য দারুণ এক খবর। চুক্তি নবায়ন করায় আমাদের আগামী প্রজেক্টের মূল অংশ হয়ে উঠেছে সে। আমি খুবই খুশি। ক্লাবে আসার পরে সে আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়েছিল। এখন ক্লাবের সবচেয়ে সুন্দর ইতিহাসের অংশ হল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম