ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

পিএসএল: ছয় ভেন্যু থেকে নেমে দুইয়ে, বন্ধ থাকবে গ্যালারি

#

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ, ২০২৬,  4:56 PM

news image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ম্যাচগুলো দুটি ভেন্যু লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতে ২২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। ফুয়েল সমস্যার কারণে পিএসএল আয়োজক কমিটি এবারের আসর ছয় ভেন্যুর পরিবর্তে দুটি ভেন্যুতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সবগুলো ম্যাচই দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।  কোন ম্যাচেরই তারিখ পরিবর্তণ করা হয়নি। শুধুমাত্র ভেন্যু পরিবর্তিত হয়েছে। আগামী ২৬ মার্চ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসমেনকে লাহারোর গাদ্দাফি স্টেডিয়ামে আতিথ্য দিবে।  পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা মানুষকে তাদের চলাচল সীমিত করার কথা বলতে পারি না। প্রতিদিন এই স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার মানুষ আসে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন এই সমস্যা চলবে ততদিন আমরা ম্যাচে কোন দর্শক প্রবেশের অনুমতি দেব না। এটা অবশ্যই কঠিন সিদ্ধান্ত। কিন্তু বাধ্য হয়েই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পিএসএল’র উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।’ আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রথম ১৪টি ম্যাচ লাহোরে এবং পরবর্তী ১৫টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। এরপর ২১ এপ্রিল লিগের ম্যাচ আবারও লাহোরে ফিরে আসবে। এদিন আসরের দুটি ম্যাচ রয়েছে। দিনের ম্যাচটি লাারো ও রাতের ম্যাচটি করাচিতে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতে এই ধরনের দুটি ম্যাচ আরও অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল। কোয়ালিফার আগের সূচী অনুযায়ী রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবার কথা ছিল। নতুন সূচীতে ২৮ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল ও ১ মে দুটি এলিমিনেটর লাহোরেই অনষ্ঠিত হবার কথা ছিল, সেটা নির্ধারিত রয়েছে। ৩ মে ফাইনালও লাহোরেই অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম