ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পাহাড় ধসে কক্সবাজারে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৬,  5:05 PM

news image

টানা বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের মা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। তিনি বলেন, ভোররাতে আমি খবর পাই মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে পড়েছে। এতে দুই সন্তানসহ এক মা চাপা পড়েছেন। পরে তাদের উদ্ধার করার পর দুই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে গেল কয়েকদিনে কক্সবাজার জেলায় পাহাড় ধসে ২২ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ‍্যে ১৬ জন রোহিঙ্গা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম