ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৪,  9:21 PM

news image

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের খাসকান্দি এলাকার বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম জিয়াসমিন আক্তার (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী। নিহত জিয়াসমিনের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান। তিনি বলেন, ‘স্থানীয়রা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ ঘর থেকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, স্বামী শাহজালাল মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামী পলাতক।’ তিনি আরও বলেন, ‘স্ত্রী হত্যায় অভিযুক্ত শাহজালাল এলাকার চিহ্নিত চোর এবং ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ছয় মাস সাজাভোগ করেছে সে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের টিম কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম