ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পারভেজ হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

#

২১ এপ্রিল, ২০২৫,  11:52 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উউপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। মানববন্ধনে নারায়ণগঞ্জন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মো. জাকারিয়া ভূঁইয়া বলেন, 'যদি আওয়ামী লীগ- ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে। আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের হাত ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোন সন্ত্রাসীদের পুনর্বাসন আমরা মেনে নিবো না।’ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ রানা বাবু, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাদিম, সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম