ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩ দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ

পাবনায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত

#

১১ ডিসেম্বর, ২০২১,  2:13 PM

news image

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম (৪০) নিহত হয়েছেন।এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে সকালে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের আবু সাঈদ খান সমর্থকদের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলমসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইয়াসিন আলমের মৃত্যু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম