ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থেকে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি ইরানের, মার্কিন শিবিরে আতঙ্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৬,  4:34 PM

news image

ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। প্রয়োজনে সেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার আলি ফাদাভি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আলি ফাদাভি আরও বলেন, আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। যার গতি প্রতি সেকেন্ডে ১০০ মিটার (৩২৮ ফুট)। আমরা আগামী কয়েক দিনের মধ্যেই সেগুলো ব্যবহার করতে পারি। তিনি আরও দাবি করেন, এ ধরনের অস্ত্র প্রযুক্তি কেবল ইরান ও রাশিয়ার কাছেই রয়েছে। তবে আলি ফাদাভির এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিশ্লেষকদের মতে, ইরানের পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র হামলার এই হুমকি মার্কিন শিবিরে আতঙ্ক বাড়াবে। ধারণা করা হচ্ছে, এমন হামলার জবাব দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছে বিভিন্ন বিকল্প থাকতে পারে। সূত্র : সিএনএন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম