ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ নকল পণ্যে খোয়া যাচ্ছে তিন হাজার কোটি টাকার রাজস্ব এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন জহিরুল ইসলাম

#

২১ সেপ্টেম্বর, ২০২৪,  9:26 PM

news image

ফয়জুল ইসলামঃ ঢাকার সাভার উপজেলাধীন পাথালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য -১ মো: জহিরুল ইসলাম। গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ১০২ (১) এর অধীন জারীকৃত পরিপত্রের আলোকে গৃহীত অফিস আদেশ দ্বারা বিষয়টি নিশ্চিত হয়েছে। উল্লেখ্য, সাভারের ১২টি ইউনিয়নের জনসেবা প্রদান অব্যাহত রাখার স্বার্থে ৫ জনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। তাদের ভিতর জহিরুল ইসলাম অন্যতম। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ স্বাক্ষরিত ওই অফিস আদেশ দ্বারা জানা গেছে, সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, তেঁতুলঝোড়া, বনগাঁও ও কাউন্দিয়া- এই ৮টি ইউনয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া, পাথালিয়া, সাভার সদর, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন - মো: জহিরুল ইসলাম (-১,সদস্য ৪ নং ওয়ার্ড, পাথালিয়া), মো: আরিফ হোসেন (প্যানেল চেয়ারম্যান-১, সদস্য ৭ নং ওয়ার্ড, সাভার সদর), হাজী রিয়াজ উদ্দিন (প্যানেল চেয়ারম্যান-১, সদস্য ৩ নং ওয়ার্ড, আমিনবাজার) এবং মো: জাকির হোসেন (প্যানেল চেয়ারম্যান-১, সদস্য ৮ নং ওয়ার্ড, ভাকুর্তা)। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ এর অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আত্মগোপনে চলে যান। ফলে কর্মস্থলে তাদের ধারাবাহিক অনুপস্থিতিতে স্থানীয়ভাবে অসন্তোষ সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা ইত্যাদি বিবেচনায় ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা প্রদান অব্যাহত রাখার জন্যই উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম