ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান নড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি, জানালেন সালাহউদ্দিন জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

পাথরঘাটায় জুতা পায়ে শহীদ বেদিতে সরকারি কর্মকর্তা

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মার্চ, ২০২৩,  9:32 PM

news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পায়ে ফুল দিতে ওঠেন পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার। এ সময় পুলিশ ও জনতার রোষানলে পড়লে তিনি বলেন, ‘ফুল দিয়েই তো নেমে যাব, এতে সমস্যা কী?’ রোববার (২৬ মার্চ) সকাল ৭টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের চত্বরে শহীদ বেদিতে ফুল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে আসা জনতা ক্ষোভ প্রকাশ করেন। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান,

‘শহীদদের প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় তাকে থামিয়ে দিয়েছিলাম। পরে তিনি জুতা খুলে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।’ এদিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্দেশ্য করে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময় বিএফডিসি কর্মকর্তা কীভাবে জুতা পায়ে উঠল? এটা আপনার মাধ্যমে জানতে চাই। এ জন্য সবার সামনে ওই কর্মকর্তাকে ক্ষমা চাইতে হবে।’ এ বিষয়ে উপজেলা বিএফডিসি কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মর্মাহত। ঘটনাটি ভুলবশত হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম