ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

পাকিস্তানে বন্যায় প্রাণহানি ৯০০ ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২২,  4:55 PM

news image

পাকিস্তানে টানা অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩ লাখ মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, চলমান বন্যায় অন্তত ৩২৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া লাখো ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ। সিন্ধুতে স্বাভাবিকের চেয়ে ৩৯৫ ও বেলুচিস্তানে ৩৭৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান এবং পাঞ্জাব প্রদেশে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। ফলে স্থানীয় প্রশাসন সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে নজিরবিহীন বৃষ্টির কারণে পাকিস্তানে প্রায় সবগুলো প্রদেশেই বন্যা দেখা দেয়। বন্যার পাশাপাশি ভূমিধসে বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। বন্যা দুর্গতদের পুনর্বাসন ও অবকাঠামো মেরামতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বন্যা দুর্গতদের জন্য আট হাজার কোটি রুপি এবং তাদের পুনর্বাসনে আরও কয়েকশ কোটি রুপি দরকার। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়া প্রতি জনের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার রুপি করে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম