ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:58 PM

news image

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া জেলার বাজাউর জেলার একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা হয়েছে। এতে ১১ জন নিরাপত্তাকর্মীসহ ১২ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।  বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ১৬ ফেব্রুয়ারি সোমবার বাজাউর জেলায় একটি সেনা-পুলিশ যৌথ নিরাপত্তা চৌকিতে কাপুরুষোচিত গাড়িবোমা হামলা চালিয়েছে ভারতের মদতপুষ্ট ফিৎনা আল খারিজি। বিস্ফোরকবাহী লাদেন গাড়িটি নিরপত্তা চৌকির সীমানা প্রাচীরে ধাক্কা দেওয়ার সময় বিস্ফোরিত হয় এবং এতে  ১১ জন নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’ নিরাপত্তা চৌকিটি বাজাউরের একটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। গাড়িবোমা বিস্ফোরণের জেলে সেই চৌকির আশপাশের ঘরবাড়িগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। সেই সঙ্গে বলা হয়েছে, বিস্ফোরণের জেরে ১১ নিরপত্তাকর্মী এবং একজন কিশোরী নিহত হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারী আছেন। আরও উল্লেখ করা হয়েছে, হামলার পর পালানোর সময় সেনা-পুলিশ বাহিনীর সদস্যদের গুলিতে ‘ফিৎনা আল খারিজি’-এর ১২ জন সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিৎনা আল খারিজি বলে সম্বোধন করে। পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিৎনা আল খারিজি বলে সম্বোধন করে। এই গোষ্ঠীটির মূল লক্ষ্য খাইবার পাখতুনখোয়াকে আফগানিস্তানের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা এবং সেখানে আফগানিস্তানের আদলে তালেবানি শাসন প্রতিষ্ঠা করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম