ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

পাওনা টাকা চাওয়ায় আদিতমারীতে নারীকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২১,  8:17 PM

news image

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরারকুঠী কলোনিতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় রহিমা বেগম (৫০) নামের এক নারীকে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে হত্যা মামলায় মূল আসামি সাইফুল ইসলাম ও তার স্ত্রী রওশন আরাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় রহিমার পুত্র আব্দুর রহিম বাদী হয়ে সাতজনকে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আদিতমারী থানা সূত্র জানায়, দুরারকুঠী কলোনির আব্দুল গনির ছেলে সাইফুল ইসলাম (৩০) প্রতিবেশী আব্দুল মান্নানের স্ত্রী রহিমার নিকট থেকে ২ মাস আগে ৭০ হাজার টাকা ধার নেয়। ওই টাকা যথা সময়ে না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে টাকা নেওয়ার জন্য ডাকে। কথা মত রহিমা বেগম টাকা আনতে যায়।  সাইফুল টাকা না দিয়ে টালবাহানা করতে থাকলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সাইফুল গংরা রহিমাকে বেধড়ক লাঠিপেটা করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রহিমাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ওইদিন সন্ধ্যায় ওই নারীর শারীরিক অবস্থা আশংকাজনক হলে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এরপর দুপুরে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠিয়ে দেয়। গ্রেপ্তারকৃতদের বুধবার লালমনিরহাট জেলা জজ আমলী আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম