ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৩,  6:33 PM

news image

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বৌ-বাজার নামক স্থানীয় একটি বাজারে দাদার সাথে চা পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) নামে এক শিশু মারা গেছে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। নিহত আব্দুল্লাহ বাবুপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেলিম মিয়ার ছেলে। রবিবার সকালে বৌ বাজারের শাহাদুলের চায়ের দোকানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে আব্দুল্লাহ তার দাদা জুনাত শেখের সাথে বৌ-বাজার নামাক বাজারে এক সাথে চা পান করতে আসেন। চা পান করা শেষে কাপ রাখতে যায় শিশুটি। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শিশুটি মারা যায়। বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চা পান করতে গিয়ে শিশুটি মারা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম