ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ হাজারি ক্লাবে মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ মে, ২০২২,  6:05 PM

news image

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহীম। চট্টগ্রাম টেস্টে নামার আগে মুশফিকের ৮০ টেস্টে ১৪৮ ইনিংস খেলে ব্যাক্তিগত রানের খাতায় ছিল ৪৯৩২ রান। পাঁচ হাজারির ক্লাবে ঢুকতে প্রয়োজন ছিল মাত্র ৬৮ রানের। সাগরিকায় নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সেই লক্ষ্যে পৌঁছে যায় মিস্টার ডিপেন্ডেবল।  ইনিংসের ১২৩ তম ওভারে অসিথা ফার্নান্দোর দ্বিতীয় ভেলিভারিতে ডাবল নিয়ে ৫০০০ রান পূর্ণ করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিকের সংগ্রহ ৬৯ রান। টেস্টে মুশফিকের চারের সংখ্যা ৫৯৯ আর ছয়ের সংখ্যা ৩১। টেস্টে মুশফিক সর্বোচ্চ ২১৯ রানের ইনিংসসহ ডাবল সেঞ্চুরি করেছেন তিনটি।

এছাড়াও তার সেঞ্চুরির সংখ্যা সাতটি ও হাফসেঞ্চুরি ২৬টি।  মুশফিকের আগে পাঁচ হাজারী ক্লাবে ঢুকার সুযোগ ছিলো দেশ সেরা ওপেনার তামিম ইকবালের। চট্টগ্রাম টেস্টের আগে পাঁচ হাজার থেকে মাত্র ১৫২ রান দূরে ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ খেলেও ছিলেন তামিম। ব্যাক্তিগত ১৩৩ তুলতেই  রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। মূলত পানিশূন্যতা থেকে ক্রাম্পের কারণে তামিম ব্যাটিংটা চালিয়ে যেতে পারছিলেন না। এতে মাত্র ১৯ রানের অপেক্ষায় থাকতে হচ্ছে ওয়ানডে কাপ্তানকে। মাঠ ছাড়ার আগে তামিম ইকবাল ২১৭ বলে ১৫ বাউন্ডারিতে ১৩৩ রানে ব্যাট করছিলেন।  উল্লে️খ্য, এর আগে টেস্টে অষ্টম বাংলাদেশি হিসেবে ১ হাজার, পঞ্চম বাংলাদেশি হিসেবে ২ হাজার, চতুর্থ বাংলাদেশি হিসেবে ৩ হাজার ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৪ হাজার রান পূর্ণ করেন মুশফিক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম