ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২৫,  6:31 PM

news image

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক।গতকাল রবিবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, এখনো পর্যন্ত ২৮০ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ফেরিতে আগুন লাগার পর বহু যাত্রীকে মাঝ সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। দ্বীপ অঞ্চল তালুড থেকে উত্তর সুলায়েসি অঞ্চলের মানাডোগামী কেএম বার্সেলোনা পাঁচ-এ আগুন লাগে। রবিবারের ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারীর দেহও উদ্ধার করে কোস্টগার্ড। ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি সূত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফেরিতে দাউ দাউ করে আগুন জ্বলার সময় লাইফ জ্যাকেট পরে একাধিক যাত্রী সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই বালির কাছে ফেরি উলটে ১৯ জনের মৃত্যু ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম