ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নারী ফুটবলে ইতিহাস গড়লেন অলিভিয়া স্মিথ

#

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০২৫,  4:51 PM

news image

নারী ফুটবলের দলবদলে ট্রান্সফার ফির ‘নতুন রেকর্ড’ গড়ে লিভারপুল থেকে অলিভিয়া স্মিথকে দলে টেনেছে আর্সেনাল। এই কানাডিয়ান ফরোয়ার্ডকে কিনতে ১০ লাখ পাউন্ড খরচ হয়েছে আর্সেনালের। তাতে নারী ফুটবলে এখন সবচেয়ে দামি ফুটবলার স্মিথ। এই প্রথম কোনো নারী ফুটবলারের জন্য সাত অঙ্কের ট্রান্সফার ফি গুণতে হলো কোনো ক্লাবকে। আগের রেকর্ডটি ছিল ন্যাওমি গর্মার; গত জানুয়ারিতে স্যান ডিয়েগো ওয়েভ থেকে ৯ লাখ পাউন্ডে যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডারকে দলে টানে চেলসি। পুরুষ ফুটবলে প্রথম ১০ লাখ পাউন্ড মূল্য উঠেছিল সাবেক ইংলিশ ফরোয়ার্ড ট্রেভর ফ্রান্সিসের, ১৯৭৯ সালে তাকে ওই দামে বার্মিংহ্যাম সিটি থেকে কিনেছিল নটিংহ্যাম ফরেস্ট। ২০ বছর বয়সী স্মিথ দলের প্রয়োজনে ‘নাম্বার নাইন’ কিংবা উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। লিভারপুলের হয়ে অভিষেক আসরটা তার দুর্দান্ত কেটেছে, যদিও লিগে অল রেডদের সময়টা ভালো কাটেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে গেল মৌসুমে ৯ গোল করে লিভারপুলের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তবে লিভারপুল উইমেন’স সুপার লিগে সপ্তম হয়ে মৌসুম শেষ করে, যেখানে আগের মৌসুমে তারা হয়েছিল চতুর্থ। আর আর্সেনাল গত উইমেন’স সুপার লিগে রানার্সআপ হয় এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট পরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম