ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৫,  1:01 PM

news image

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সরকারি চাকরির ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না। জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ‘ক’ শ্রেণীতে ৯০৮ জন, ‘খ’ শ্রেণীতে ৪ জন এবং ‘গ’ শ্রেণীতে ১০ হাজার ৬৪২ জন রয়েছেন। ফারুক-ই-আজম বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এছাড়া শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থবছরে দেয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত ২০২ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম