ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

পাঁচবিবিতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  2:56 PM

news image

জয়পুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত ৯টায় উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের আটক করেন ব্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটককৃত হলো উপজেলার কয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র সাদ্দাম হোসেন (২৫) ও একই গ্রামের মৃত জামেদ আলীর পুত্র তসলিম উদ্দিন (৩২)। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার তৌকির জানান, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে । পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম