ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৬,  2:39 PM

news image

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আদালত যে রায় দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পল্লবীর শিশুটির হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের দেওয়া রায়কে তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করেন এবং আশা প্রকাশ করেন যে উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে। রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী জানান, আট বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো জাতি গভীরভাবে বেদনাহত হয়েছিল। সরকারের পক্ষ থেকে বিচার দ্রুত সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ১৯ মে ঘটনার পর দ্রুত তদন্ত শেষ করে ২৪ মে’র মধ্যে চার্জশিট দাখিল করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি এবং পরবর্তীতে নিম্ন আদালতের দীর্ঘ ছুটি থাকলেও সরকারের উদ্যোগে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়েছে। প্রধান বিচারপতির সম্মতিতে শিশু ট্রাইব্যুনালকে ছুটির আওতামুক্ত রাখা হয়, যার ফলে মামলার অগ্রগতি সম্ভব হয়েছে। আইনমন্ত্রী বলেন, ১ জুন চার্জ গঠনের পর মাত্র ছয় কার্যদিবসের মধ্যে মামলার বিচার সম্পন্ন হয়েছে, যা দেশের বিচার ইতিহাসে বিরল ঘটনা। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার ইতিহাসেও দ্রুত বিচার সম্পন্ন হওয়ার নজির খুবই সীমিত। তিনি জানান, বর্তমানে ঘোষিত রায়ে তারা সন্তুষ্ট এবং উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাত দিনের মধ্যে মামলার ফাইল হাইকোর্ট বিভাগে যাবে। এরপর পেপারবুক প্রস্তুতসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব মামলা নিষ্পত্তির বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম