ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম দেশে হৃদরোগে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মৃত্যু মিয়ানমারের রাখাইনে সামরিক বিমান হামলায় নিহত ৩৩ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেস পরিদর্শনে শিক্ষামন্ত্রী সচিবালয়ে একনেক সভা চলছে

পরীক্ষার হলে ভিডিও ধারণ করায় বিশ্বনাথ সরকারি কলেজের ৩ ছাত্র বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২২,  4:29 PM

news image

পরীক্ষার হলে ভিডিওচিত্র ধারণ করার অপরাধে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছালিক মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকের হাসান (ক্লাস রোল নং-১৯০), মো. রায়হান আহমদ (ক্লাস রোল নং-১৯২) ও ইফতি আজাদ মিছবাহ (ক্লাস রোল নং-১৯৩)। বিজ্ঞপ্তিতে বলা হয়,

কলেজের দ্বাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষা (২০২২) চলাকালে কক্ষে ভিডিওচিত্র ধারণ করার অপরাধে তিন শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষ আরও জানান, ভবিষ্যতে শিক্ষার্থীরা পরীক্ষার হলে বা শ্রেণি কক্ষে কিংবা কলেজ ক্যাম্পাসে কোনো ধরণের ভিডিওচিত্র ধারণ করলে অথবা টিকটক ভিডিও করার তথ্য পাওয়া গেলে কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এছাড়া মঙ্গলবার (৩১ মে) থেকে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম