ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সোমবার থেকে সারাদেশে হামের টিকা পাবে শিশুরা চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ, কোন বিষয়ে কত সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

পটুয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২২,  2:24 PM

news image

পটুয়াখালীর দুমকিতে পুকুরের পানিতে ডুবে দের বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আলিফা। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত আলিফা ওই এলাকার মোঃ আলমাস খাঁনের মেয়ে।পরিবার,এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়,

শিশু আলিফার মা-আলিফাকে বাসায় রেখে রান্নার কাজে যায়,পরে আলিফাকে বাসায় দেখতে না পেয়ে আশেপাশে খুঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিফাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান,অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবার নিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম