ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নৌকা প্রতীকের টি শার্ট গায়ে দেয়ার অপরাধে যুবককে কুপিয়ে খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  4:28 PM

news image

কুমিল্লা চৌদ্দগ্রামে নৌকা প্রতীকের টি-শার্ট গায়ে দেয়ার অপরাধে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ১২ নং গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফরহাদ হোসেন (২০)। সে দশবাহা গ্রামের কবির আহমেদের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনা শুনেছি। তবে রেললাইনের পাশে তাকে আহত অবস্থায় পাওয়া গেছে।

সে কি ট্রেনে কাটা পড়ে মারা গেছে নাকি কেউ তাকে কুপিয়ে আহত করেছে তা তদন্তের বিষয়। তদন্তের পরেই এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। স্থানীয়রা জানান, ফরহাদ আওয়ামী লীগ সমর্থন করে নৌকা প্রতীক সম্বলিত টি শার্ট গায়ে দিয়েছিলো। এই ক্ষোভে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল ও তার নেতাকর্মীরা ফরহাদসহ আরো বেশ কয়েকজনকে হুমকি দেয়। সোমবার সন্ধ্যার পর ফরহাদকে বাড়ির অদূরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোস্তফা কামালের সমর্থকরা। পরে খবর পেয়ে আহত ফরহাদকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামজা স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের কর্মী বলে দাবি করেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল বলেন, সোমবার আমি নির্বাচন পরবর্তী সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাতে বের হই। রাত ৯ টার সময় খবর পাই একটি ছেলেকে কে বা কারা মেরেছে। বড় হৃদয় বিধারক ঘটনা। এ ঘটনার সাথে আমি বা আমার নেতাকর্মীরা কেউ জড়িত না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম