ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

নোবেল আমার প্রাপ্য, না দিলে অপমানিত হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২৫,  6:53 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার না পেলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান। তিনি দাবি করেন, তার নেতৃত্বে ইতিমধ্যেই সাতটি বৈশ্বিক সংঘাতের অবসান ঘটেছে। ট্রাম্প আশা প্রকাশ করেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান লড়াই তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার মাধ্যমে শেষ হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। এভাবে সমাধান হলে আট মাসে আটটি সংঘাত শেষ হবে বলে মন্তব্য করেন তিনি। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে সেনাবাহিনী ও নৌবাহিনীর জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘যদি এটি সফল হয়, তাহলে আট মাসে আটটা সংঘাতমিটে যাবে। এটা খুবই ভালো সাফল্য। কেউ কোনোদিন এটা করেনি। আমি কি নোবেল শান্তি পুরস্কার পাবো? অবশ্যই না।’ তিনি আরও বলেন, ‘পুরস্কারটা দেওয়া হবে এমন কাউকে, যে কিছুই করেনি। দেওয়া হবে এমন একজনকে, যে শুধু একটা বই লিখেছে- ডোনাল্ড ট্রাম্পের মনের ভেতরে কী ছিল আর যুদ্ধ মেটাতে কী লেগেছিল সেটা নিয়ে। নোবেলটা চলে যাবে একজন লেখকের হাতে।’ ট্রাম্প বলেন, ‘না, তবে দেখা যাক কী হয়। তবে এটুকু বলি, যদি না পাই তবে সেটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান। আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না, আমি চাই দেশটি এই স্বীকৃতি পাক। কারণ এর আগে কখনো এমন কিছু ঘটেনি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম