ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৬,  5:14 PM

news image

নেত্রকোনার পূর্বধলা চৌরাস্তায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২ মে) সকালে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। সকালে নয়টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্বধলা থানাধীন বড় ইলাশপুর নামক স্থানে দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস এবং শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী কালের ডহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০) নিহত হন। সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নেয়া হলে অজ্ঞাত নামা আরও একজন যাত্রী মারা যান। এছাড়াও একজন আহত রয়েছেন। ওসি জানান, অজ্ঞাত নিহতের পরিচয় শনাক্তকরণ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম