ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নেতানিয়াহুকে ক্ষমা না করতে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে ইসরায়েলিদের বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৫,  10:47 AM

news image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের দুর্নীতির মামলাগুলোতে রাষ্ট্রপতির কাছে ‘পূর্ণ ক্ষমা’ চাওয়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার রাতে তেল আবিবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের সামনে জড়ো হয়ে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। রাষ্ট্রপতি যেন নেতানিয়াহুর এই আবেদন প্রত্যাখ্যান করেন, সেই দাবিতে রবিবার উত্তাল হয়ে ওঠে তেল আবিব। বিক্ষোভকারীরা ‘ক্ষমা - বেনানা রিপাবলিক’স্লোগান নিয়ে জড়ো হন। একজন বিক্ষোভকারী কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে ব্যঙ্গাত্মকভাবে পরিস্থিতির প্রতিবাদ জানান। বিরোধী দলীয় আইন প্রণেতা নামা লাজিমি এবং বিশিষ্ট সরকারবিরোধী আন্দোলনকারী শিকমা ব্রেসলার এই বিক্ষোভে অংশ নেন।  শিকমা ব্রেসলার বলেন, তিনি (নেতানিয়াহু) কোনো দায়ভার গ্রহণ না করেই এবং দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার মূল্য না চুকিয়েই বিচার বাতিল করতে চাইছেন। ইসরায়েলের জনগণ বুঝতে পারছে যে দেশের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার প্রক্রিয়া বন্ধ করতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তবে তিনি কোনো দোষ স্বীকার বা অনুশোচনা প্রকাশ করেননি। সূত্র : আল জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম