ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  7:56 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও দফতর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের এই প্রার্থীর মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ হিসেবে ঘোষণা করেছেন। এর আগে আগামী ১২ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করে ইসি। পরে ২৭ এপ্রিল হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ ইসিকে তাঁর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম