ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

নুপুর শর্মার গ্রেপ্তার চেয়ে বিক্ষোভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যু্বকের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২২,  4:38 PM

news image

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই প্রবাসী চট্টগ্রামের সন্দ্বীপের মো. বাবর (৩৬)। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের এনাম নাহার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াহিদুর রহমান। তিনি বলেন, এনাম নাহার মোড় এলাকার সমাবেশ চলছিল। তখন কিছু লোক পাশের একটি ভবনের ছাদে ওঠেন। এরপর তিনজন বিদ্যুতায়িত হন। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবরকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মো. বাবর একজন ওমান প্রবাসী। ১৫ দিন পরে আবার তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বাবর তিন সন্তানের জনক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহকর্মী নবীন কুমার জিন্দালের মন্তব্যের প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টা থেকে ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়ার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এনাম নাহার মোড় এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। এ সময় কিছু মানুষ পাশের একটি স্কুলের ছাদে ওঠে অবস্থান নেন। কিন্তু ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবরসহ তিনজন আহত হন। পরে তার মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম