ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নীলফামারীতে তিনটিতে নৌকা আটটিতে স্বতন্ত্র ও একটিতে জাকের পার্টির চেয়ারম্যান প্রার্থীর জয়

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২১,  9:24 PM

news image

নীলফামারী প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর দুই উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামীলীগ, আটটিতে স্বতন্ত্র ও একটিতে জাকের পার্টির চেয়ারম্যান প্রার্থী জয় লাভ করেছেন। এরমধ্যে ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামীলীগ প্রার্থী এবং বাকি পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন ডিমলা সদর ইউনিয়নের আবুল কাশেম সরকার (নৌকা), পশ্চিম ছাতনাই ইউনিয়নে আনোয়ারুল হক সরকার (নৌকা) এবং পুর্ব ছাতনাই ইউনিয়নে অধ্যক্ষ আব্দুল লতিফ খান (আনারস), ঝুনাগাছ চাপানি ইউনিয়নে একরামুল হক চৌধুরী (ঘোড়া), বালাপাড়া ইউনিয়নে জাহেদুল ইসলাম (আনারস), নাউতারা ইউনিয়নে আহমেদ ইমতিয়াজ (আনারস) ও খালিশা চাপানি ইউনিয়নে শহিদুজ্জামান সরকার(ঘোড়া)। অপরদিকে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামীলীগ, একটিতে জাকের পার্টি ও বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন বাঙ্গালীপুর ইউনিয়নে আওয়ামীলীগের শাহজাদা সরকার(নৌকা), বোতলাগাড়ি ইউনিয়নে মনিরুজ্জামান জুন (ঘোড়া), কাশিরাম বেলপুকুর ইউনিয়নে জাতের পার্টির লানচু হাসান চৌধুরী (গোলাপ ফুল) ও খাতা মধুপুর ইউনিয়নে মাসুদ রানা পাইলট (মটর সাইকেল) ও কামারপুকুর ইউনিয়নে আনোয়ার হোসেন সরকার (মটর সাইকেল)। তথ্য নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা  জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে দলে দলে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম