ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

নিসের কাছে হেরে শেষ ষোলো থেকে পিএসজির বিদায়

#

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  10:33 AM

news image

নিসের কাছে হেরে আসরের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। করোনামুক্ত হয়ে এদিন প্রথমবারের মতো মাঠে নামেন লিওনেল মেসি। আসরের নিয়মানুযায়ী নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পড়ে খেলতে নামেন এই আর্জেন্টাইন তারকা। তবে প্রথমার্ধে আধিপত্য দেখালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তার দল পিএসজি। বিরতির পর ইকার্দির পরিবর্তে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। তাতেও ভাগ্য পাল্টায়নি পচেত্তিনো শিষ্যদের। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। টাইব্রেকারে নিজেদের প্রথম তিন শটে গোলের দেখা পায় নিসে। তবে মেসি ও এমবাপ্পে গোল করলেও মিস করেন পারদেস। শেষ দিকে জাভি সিমোন্সের শট ফিরিয়ে নিসের জয়ের নায়ক গোলরক্ষক বুকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম