ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নির্বাচনে অনিয়ম হলে ছাড় নয়: ইসি কবিতা খানম

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২১,  10:49 AM

news image

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ভোট মানুষের পবিত্র আমানত, তা যেন কোনোভাবে খেয়ানত না হয়। নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো ধরনের বেআইনি কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রার্থীদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কবিতা খানম আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, এটি ছাড়া অন্য কোনো নির্বাচন আমরা কেউ দেখতে চাই না। আপনারা প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করেন আপনার কথা দিয়ে ভালোবাসা দিয়ে। শক্তি দিয়ে নয়, টাকা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে। ভয় দেখিয়ে কোনো কিছু পাওয়া যায় না। জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম