ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

নির্বাচনি সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২২,  9:48 PM

news image

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতা আহত আব্দুর রহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাজশাহী মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তারা বিষয়টি জেনেছেন। নিহত ৬০ বছরের রহিম ওই ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে। নিহতের ছেলে বউ প্রেমা খাতুনের অভিযোগ,

পঞ্চম ধাপের নির্বাচনের আগে গত ২৩ ডিসেম্বর কাতলাগাড়ী পুরাতন বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকরা তাকে পিটিয়ে গুর‍তর আহত করেন। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল পাঠানো হয়েছে। ছয়দিন আগে তাকে রাজশাহী মেডিক্যালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম