ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিরাপদ আবাসনের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২২,  6:19 PM

news image

ছবি : সংগৃহীত


নিরাপদ হলের দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে অধ্যক্ষ কার্যালয় ও প্রশাস‌নিক ভব‌নে তালা দি‌য়ে ঘিরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।  শিক্ষার্থীরা জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ৩টি করে আলাদা ছয়টি হল রয়েছে। যার প্রতিটি হলের অবস্থাই জরাজীর্ণ। হলগুলোর ছাদের পলেস্তারা প্রতিনিয়তই খসে পড়ছে। অনেক সময় এতে অনেক শিক্ষার্থী আহতও হচ্ছেন।  তারা জানান, আবা‌সিক ছাত্রী হ‌লের অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয়।

ছাত্রাবাসের মধ্যে হাবিবুর রহমান ছাত্রাবাসের অবস্থা খুবই খারাপ। গতরাতেও এক ছাত্র রুমের পলেস্তারা খসে পরে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।  তারা আরও জানান, হাবিবুর রহমান ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাত দি‌নের ম‌ধ্যে হল নির্মা‌ণের কাজ দেখ‌তে চাই। এছাড়া ঝু‌কিপূর্ণ হ‌লের ছাত্র ও ছাত্রী‌দের নিরাপদ স্থা‌নে রাখার দাবি কর‌ছি। তা না হ‌লে অনির্দিষ্টকা‌লের জন‌্য একা‌ডে‌মিক কার্যক্রম বন্ধ থাক‌বে। শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের অধ‌্যক্ষ ডা. ম‌নিরুজ্জামান শাহীন ব‌লেন, ক‌লে‌জে দু’টি হো‌স্টেল নির্মাণ কাজ অচিরেই শুরু হ‌বে। এছাড়া স‌চিব ম‌হোদয় কিছুক্ষণ আগে ফোন ক‌রে হো‌স্টেল সংস্কা‌রের কথা ব‌লে‌ছেন। আমরা অতিদ্রুত কাজ শুরু কর‌বো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম