ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি বন্ধ করো, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২৫,  5:01 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি নিজের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে তাদের অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার ওপর নির্ভর করছে।  তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার (অস্ত্র ও সামরিক) হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা, কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমেই বাড়াচ্ছে। সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ঐ বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। অন্যদিকে উত্তর কোরিয়ার এ ধরণের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপত্তা মোকাবেলায় টেকসই ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। সূত্র : পার্সটুডে ও আনাদোলু এজেন্সি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম