ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  5:42 PM

news image

কিছু দিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে শ্রীলঙ্কা। ঘরের মাঠের সাদা পোশাকের এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ১৮ সেপ্টেম্বর থেকে গলেতে শুরু হবে টেস্ট সিরিজ। ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে টেস্ট দলে ফিরেছেন ওশাদা ফার্নান্দো। সবশেষ ২০২৩ সালে মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা ওশাদা শ্রীলঙ্কার সাদা পোশাকের দলে ফিরলেন তিনি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে আলো ছড়িয়েছেন তিনি।

ইংল্যান্ড সফরের দল থেকে মাদুশকার পাশাপাশি বাদ পড়েছেন নিসালা থারাকা এবং কাসুন রাজিথা। পেস ইউনিটে অবশ্য এখনও আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো এবং মিলান রত্নায়েকের মতো পেসাররা আছেন।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ওশাদা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম