ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দলে চমক

#

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৪,  5:03 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কিউই সফরের জন্য দলে ডাক পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ফাস্ট বোলার লাহিরু কুমারা। আর লঙ্কান দলে প্রথমবার ডাক পেয়েছেন ফাস্ট বোলার ইশান মালিঙ্গা। গত নভেম্বরে ঘরের মাঠে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি হাসারাঙ্গা। সোমবার (২৩ ডিসেম্বর) দল থেকে চারটি পরিবর্তন করে ১৭ সদস্যের তালিকা প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দল থেকে বাদ পড়েছেন—দুশান হেমান্থা, কুশাল পেরেরা, সাদিরা সামারাবিক্রামা ও দিলশান মাদুশাঙ্কা। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন তরুণ পেসার ইশান মালিঙ্গা। এখন পর্যন্ত ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে তিনি ২০ উইকেট নিয়েছেন। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার সংগ্রহ ৩৯ উইকেট। একই শ্রেণির ১৩টি টি-টোয়েন্টিতে মালিঙ্গার উইকেট সংখ্যা ১৩। আগামী ৫, ৮ এবং ১১ জানুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের তিন ম্যাচে। খেলাগুলো হবে যথাক্রমে ওয়েলিংটন, হ্যামিল্টন এবং অকল্যান্ডে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষকা ফার্নান্দো, নিশান মাদুশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, লাহিরু কুমারা ও ইশান মালিঙ্গা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম