ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজিল্যান্ডের কাছে ১ রানে হেরে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  2:05 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে লড়াই করেই হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড। তবে গতকালের ম্যাচটা ছিল একটু বেশিই উত্তেজনাপূর্ণ। কারণ নিউজিল্যান্ডের করা ৩৬০ রানের জবাবও যে দিয়ে দিচ্ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত কিউইদের বিপক্ষে আয়ারল্যান্ডের হার মাত্র ১ রানে। এই হারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো তারা। ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়েও জয় পায়নি আয়ারল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৬০ রানের পাহাড় গড়ে টম ল্যাথামের নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম শতক করা গাপটিল ১২৬ বলে করেছেন ১১৫ রান। এ ছাড়াও হেনরি নিকোলস ৫৪ বলে ৭৯, গ্লেন ফিলিপস ৩০ বলে ৪৭ এবং অধিনায়ক ল্যাথাম করেন ৩০ রান। 

 আয়ারল্যান্ডের হয়ে বোলিংয়ে কেউ সুবিধা করতে পারেনি। ১০ ওভারে ৮৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন জোশ লিটল। এ ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন ইয়ং, ক্যাম্পার এবং ডেলানি।  জবাব দিতে নেমে শুরুতেই অধিনায়কের উইকেট হারায় আয়ারল্যান্ড। তিনে নামা অ্যান্ডি ম্যাকব্রাইন (২০ বলে ২৬) যখন আউট হন দলের রান তখন ৬২। সেখান থেকে ১৭৯ রানের বিশাল জুটি গড়ে স্বাগতিকদের জয়ের আশা উজ্জ্বল করেন পল স্টারলিং ও হ্যারি টেক্টর। ১৩তম ওয়ানডে সেঞ্চুরি করার দিনে ১০৩ বলে ১৪ চার ও ৫ ছয়ে স্টারলিং করেন ১২০ রান। স্টারলিং ফেরার পর হ্যারি টেক্টরও সেঞ্চুরি তুলে নেন, তবে টেকেননি বেশিক্ষণ। ১০৬ বলে ৭ চার ও ৫ ছয়ে করেন ১০৮ রান। শেষদিকের ব্যাটাররা লড়াই চালিয়ে জেতে থাকেন। তবে লরকান টাকার ১৫ বলে ১৪ এবং জর্জ ডকরেল ১৭ বলে ২২ রান করেও দলকে জয় এনে দিতে পারেনি। শেষ ৩ বলে ৫ রান লাগলেও শেষ পর্যন্ত এক রানে হেরে যায় স্বাগতিকরা। ৯ উইকেটে ৩৫৯ রানে থামে তাদের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন ম্যাট হেনরি, ৩ উইকেট নেন মিচেল স্যান্টনার, ১ উইকেট ব্লেয়ার টিকনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম