ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ, ২০২২,  4:35 PM

news image

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১৪১ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সোমবার (৭ মার্চ)  টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের নারীরা। বৃষ্টি বাগড়ায় খেলা নেমে আসে ২৭ ওভারে। বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। তবে ২২ রানে ৩ উইকেট হারিয়ে রানের গতি কমে যায় টাইগ্রেসদের। শেষ পর্যন্ত সেই গতি আর বাড়াতে পারেনি তারা। ফারজানা হক করেন ৫২ রান। শামীমা সুলতানা ও ফারজানা হকের উড়ন্ত সূচনার পর হঠাৎ ছন্দপতন হয় বাংলাদেশের ইনিংসে। তাদের জুটি ভাঙার পর বাংলাদেশের রানের গতি কমিয়ে দেন নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েইট। তার ৩ উইকেটে দারুণভাবে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। এছাড়াও একটি করে উইকেট পান হ্যালি জেনসেন ও ফ্রান্সিস ম্যাকে।  বাংলাদেশের হয়ে একাই লড়াই করে যান ফারজানা হক। তার ৫২ রানের পর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন শামীমা সুলতানা ৩৩।  ২৭ ওভারের ম্যাচটিতে দুই বোলার করতে পারবেন ৬টি করে ওভার, আর তিন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৫টি করে ওভার।  এর আগে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শুরুটা হয়েছে বিস্বাদের। হেরেই অভিষেক বিশ্বকাপ মিশন শুরু করেছে নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে বেঁধে ফেলেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম