ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নাসনাপাড়া ইউনিয়নের ভেঙ্গে যাওয়া বেড়িবাধের উপর নির্মিত অস্হায়ী সাঁকো পরিদর্শন

#

০৫ জুন, ২০২৫,  10:17 PM

news image

মাসুদ রেজা ফয়সালঃ আজ ০৫ /০৬/২০২৫ তারিখ ১২ টা ৪৫ ঘটিকা হইতে ১ টা ৩০ ঘটিকা পর্যন্ত  কমান্ডার এমওয়ালী উজ্জামান, (এল), পিএসসি,বিএন নৌবাহিনীকন্টিনজেন্ট কমান্ডার, বরগুনা কর্তৃক পাথরঘাটা উপজেলার নাসনাপাড়া ইউনিয়নের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের উপর নির্মিত অস্থায়ী সাঁকোটি কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।  বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে তীব্র জোয়ারে গত ২৯ মে ২০২৫ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাজনা পাড়া ইউনিয়নের বেরিবাধ সহ আনুমানিক ২০ মিটার রাস্তা ভেঙে যায়। এর ফলে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, এতে উক্ত এলাকার জনসাধারণের চলাচল পুনঃরায় সচল করা নিমিত্তে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট  বরগুনা এর তত্ত্বাবধায়নে ভেঙ্গে যাওয়া বেরিবাধের জায়গায় জনসাধারণের পারাপারের সুবিধার্থে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ কাজ শুরু হয়।  আজ সাকোটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়ে ওঠার পাশাপাশি ঈদে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করেন। তিনি আরো বলেন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ নৌ বাহিনীর কার্যক্রম তথা সহায়তা সর্বদা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।  অস্থায়ী সাঁকো নির্মাণে স্থানীয় জনগণের মাঝে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় এবং তারা উল্লেখ করেন নৌবাহিনীর সার্বিক সহায়তা না থাকলে অতি অল্প সময়ে এধরনের  সাঁকো কখনো নির্মাণ করা সম্ভাব হতো না।  এ সময় উপস্থিত  স্থানীয় সকলকে নৌবাহিনীর প্রশংসা করতে দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম