ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারী বিশ্বকাপ: পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  3:08 PM

news image

ভারত-পাকিস্তান মহারণে আবারও জিতল ভারত। নারীদের বিশ্বকাপে পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়। ভারতের দেওয়া ২৪৫ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে ধীর গতিতে রান করতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার জাভেরিয়া খান ও সিদরা আমীন। তবে ১১ ওভার খেলে তারা সংগ্রহ করে মাত্র ২৬ রান। তবে সেই ধৈর্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ওপেনিং উইকেট পরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের নারীদের ইনিংস। 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সিদরা আমীন। তাদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৭ রানেই গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়। এ ছাড়াও দুটি করে উইকেট পান স্নেহ রানা ও ঝুলন গোস্বামী। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল ভারতের মেয়েরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। তবে শুরুটা প্রত্যাশা মতো হয়নি ভারতের জন্য। দলীয় চার রানেই শফালি ভার্মাকে তুলে নেন ডায়না বেগ। তবে এরপর ক্রিজে থিতু হয়ে খেলতে থাকে স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা ৪০ করে প্যাভিলিয়নে ফিরলেও অর্ধশতক পূরণ করে নেন স্মৃতি। তবে এই দুই ব্যাটসম্যানকে হারানোর পর বিপাকে পড়ে ভারত।  নিদা দার ও নাশরা সান্ধু বোলিং তোপে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। তবে সেখান থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। তাদের ১২২ রানের জুটিতেই বড় সংগ্রহ পায় ভারত। জোড়া অর্ধশতকের দেখা পায় দুজনই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম