ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নারী দলের দায়িত্ব পাচ্ছেন হাসান তিলকরত্নে

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  9:27 PM

news image

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন শ্রীলঙ্কা নারী দলের সদ্য সাবেক হওয়া হাসান তিলকরত্নে। নারী দলের প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল বুধবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন।  নাদেল জানান নভেম্বর থেকেই কাজ শুরু করবেন তিলকরত্নে। তিনি বলেন, ‘নভেম্বর থেকে তিনি যোগ দেবেন। তার সঙ্গে এশিয়া কাপ চলাকালীন আমাদের কথা হয়েছিল। সেই কথা এখন চূড়ান্ত হয়ে গেছে। তিনি দুই একদিনের মধ্যে বাংলাদেশে আসবেন।’ শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার তিলকরত্নে গত বছরের জুলাই মাসে দেশটির নারী দলের দায়িত্ব নেন। তার অধীনে গত এশিয়া কাপে পাকিস্তানকে টপকে ফাইনালে পর্যন্ত উঠেছিল লঙ্কনরা। ফাইনালে যদিও পরে পেরে উঠেনি ভারতের কাছে। শ্রীলঙ্কার চাকরি ছেড়ে আগামী মাসের এক তারিখ থেকেই বাংলাদেশ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বিসিবির সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করছেন এই কোচ। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী হাসান তিলকরত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট খেলেছেন। ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন তিনি। ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি তাঁর নামের পাশে। দেশের হয়ে ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন হাসান। ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটির মালিক তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম