ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নারী কোপা আমেরিকা: উরুগুয়েকে ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে দিল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  9:49 PM

news image

মেয়েদের কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিলের মেয়েরা। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে সেলেসাওরা সেমিফাইনালের পথে এগিয়ে গেল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন আদ্রিয়ানা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ব্রাজিলের এই উইঙ্গার। বাকি গোলটি করেন দেবিনহা। ম্যাচের ৩২ মিনিটে আদ্রিয়ানার গোলে এগিয়ে যায় ব্রাজিল।

বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ায় সেলেসাওরা। যোগ করা দ্বিতীয় মিনিটে দেবিনহার গোল ব্যবধান ২-০ করে ফেলে। বিরতি থেকে ফেরার পরেই ব্যবধান ৩-০ করেন আদ্রিয়ানা। পিছিয়ে পড়া উরুগুয়ে ম্যাচে ফেরার রসদ পায়নি, উল্টো তারা ৭৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। স্ট্রাইকার সিমেনা ভেলাজকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। নারী কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৬।  ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা। উরুগুয়ে ২ ম্যাচের দুটিতেই হেরেছে। আগামী ১৮ জুলাই (সোমবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম