ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

নারী এশিয়া কাপ: পাকিস্তানকে ৭১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  5:07 PM

news image

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭১ রানের মামুলি টার্গেট দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সোমবার (৩ অক্টোবর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরে লতা মন্ডল ও নিগার সুলতানা ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তবে ১৯ বলে ১২ রান করেন লতার বিদায়ের ফের চাপে পড়ে বাঘিনীরা। শেষপর্যন্ত সালমার অপরাজিত ২৪ রানের সুবাধে ৭০ রানে থাকে বাংলাদেশের ইনিংস। টাইগ্রেসদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন জ্যোতি। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয় বাঘিনীরা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন ডায়ানা বেগ ও নিদা দার। এর আগে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেট আর ৫০ বল হাতে রেখে জিতেছিল টাইগ্রেসরা।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা (উইকেটকিপার), নাহিদা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সোবহান মোস্তারি, সোহেলী আখতার, সানজিদা আক্তার।

পাকিস্তান স্কোয়াড: মুনীবা আলী (উইকেটকিপার), সিদ্রা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম