ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২৬,  9:19 PM

news image

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (নাইট্রোজেন) বহনকারী একটি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা নাইট্রোজেন সংরক্ষণ ট্যাংকার থেকে দ্রুত গ্যাস ছড়িয়ে পড়ায় প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দা ও মহাসড়কের পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্পসংলগ্ন এলাকায় নাইট্রোজেনবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার পর বিকট শব্দে এতে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার মতো ধোঁয়ায় প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঢেকে যায়। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা নিরাপদ দূরত্বে সরে যান। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।  তিনি আরও জানান, ট্রাকটিতে গরু, ছাগল ও মহিষের প্রজননের বীজ নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে সংরক্ষণ করা ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও পুলিশ জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম