ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

নাগেশ্বরীর কচাকাটায় সেচ গ্রাহক হয়রানীর বিরুদ্ধে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২২,  2:34 AM

news image

চলতি মৌসুমে ইরি/বোরো চাষের জন্য কৃষকগন ভুরুঙ্গামারী পল্লীবিদ্যুৎ অফিসে আবেদন করেন। নিয়ম অনুযায়ী সেচ পাওয়ার বিধান থাকিলেও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতি দীর্ঘদিন অতিবাহিত হলেও সেচ সংযোগ না দিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মতামত দেওয়ায় সেচ গ্রাহকরা ব্যপক হয়রানীর স্বীকার হচ্ছে।

এরই প্রতিবাদে ১২ জানুয়ারী দুপরে নাগেশ্বরীর কচাকাটা বাস স্টান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে অংশ গ্রহন করে অত্র এলাকায় ভুক্তভোগী কৃষকগণ। এ সময় বক্তব্য রাখেন কৃষক নুরুল হক দুলু,আলী হাজী, আনিসুর রহমান, আবুল হোসেন,শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল , প্রভাষক এনামূল হক প্রমুখ। ইরি/বোরো চাষের সময় কম থাকায় কৃষকগণ দ্রুততম সময়ে সেচ সংযোগ দেওয়ার দাবী জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম